ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজধানীতে রেস্তোরাঁয় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৫

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৬, ২৭ মার্চ ২০২২   আপডেট: ২০:০৯, ২৭ মার্চ ২০২২
রাজধানীতে রেস্তোরাঁয় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৫

রাজধানীর মোহাম্মদপুরে নবাবী ভোজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৫ জন দগ্ধ হয়েছেন।

রোববার (২৭ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন:

দগ্ধরা হলেন- মো. আমিনুল ইসলাম (১৮), মো. হৃদয় (২১), মো. সাইফুল ইসলাম (২২), মো. রাব্বি (২২) ও মো. মিঠু (২৪)।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, ‘মোহাম্মদপুর থেকে বিস্ফোরণে দগ্ধ পাঁচজন আমাদের এখানে এসেছেন। তাদের চিকিৎসা চলছে।’

মাকসুদ/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়