ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রকৌশলীর লাশ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ২৫ মে ২০২২   আপডেট: ১৭:৪১, ২৫ মে ২০২২
হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রকৌশলীর লাশ 

নিহত সুব্রত সাহা। ছবি: সংগৃহীত

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে এক প্রকৌশলীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ মে) দুপুরের দিকে লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, নিহতের নাম সুব্রত সাহা (৫২)। তিনি ওই হোটেলের একজন প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।  

অসাবধানতাবশত কোনো এক সময় তিনি হোটেলের একটি ফ্লোর থেকে নিচে পড়ে যান বলে রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান।

তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি; তিনি ওপর থেকে নিচে পড়ে মারা গেছেন। তবে কীভাবে তিনি পড়লেন বা কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কিনা- এ বিষয়গুলো তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিলন রাইজিংবিডিকে বলেন, আমরা মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠিয়েছি। তদন্তের পরই তার মৃত্যুর কারণ জানা যাবে।

ঢাকা/মাকসুদ/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়