ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

করোনা শনাক্ত ১৫ জনের, মৃত্যু নেই

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ২৭ ডিসেম্বর ২০২২  
করোনা শনাক্ত ১৫ জনের, মৃত্যু নেই

ফাইল ফটো

বাংলাদেশে ২৬ ডিসেম্বর সকাল ৮টা থেকে ২৭ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে, মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩৯ অপরিবর্তিত আছে।

উল্লিখিত সময়ে ১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৩৭ হাজার ৪৬ জন।

আরো পড়ুন:

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৯৬ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৮৭ হাজার ৪৪৭ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার দশমিক ৪৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৪৩ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৭ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

ঢাকা/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়