পবিত্র শবে বরাত কবে জানা যাবে মঙ্গলবার
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
পবিত্র শবে বরাত কবে তা জানা যাবে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি)।
এদিন সন্ধ্যা ৬.২০ টায় (বাদ মাগরিব) পবিত্র শাবান মাসের চাঁদ দেখা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
সোমবার (২০ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাইন্ডেশন।
টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর:০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১। মোবাইল ০১৫৫৩৫৩৬২৭৬।
নঈমুদ্দীন/ইভা
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী