ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেখ রাসেলের কবরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শ্রদ্ধা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ১৮ অক্টোবর ২০২৩  
শেখ রাসেলের কবরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিনে 'শেখ রাসেল দিবস ২০২৩' পালন উপলক্ষে তার কবরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। 

বুধবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্‌রিয়ার আলম।

পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ ‍বিন মোমেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। 

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এছাড়া, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসসমূহেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।

ঢাকা/হাসান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়