ঢাকা     শনিবার   ১৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৯ ১৪৩২ || ২৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নির্বাচনে আরও ১৯০৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট চায় ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৩, ২৮ ডিসেম্বর ২০২৩  
নির্বাচনে আরও ১৯০৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট চায় ইসি

জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে প্রার্থীদের আচণবিধি মানাতে ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আরও ১ হাজার ৯০৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ইসি’র নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এ চাহিদা কথা জানানো হয়।

আরো পড়ুন:

জনপ্রশাসনে মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে দেওয়া চিঠিতে বলা হয়, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করার পাশাপাশি ভোট গ্রহণের দুই দিন আগে থেকে ভোট গ্রহণের দুই দিন পর পর্যন্ত নির্বাচনি এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধের জন্য এবং মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে বিশেষ করে বিজিবি, কোস্ট গার্ড ও সশস্ত্র বাহিনীর টিমের সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করার প্রয়োজন হবে। আগের (১ নং) পরিপত্রের নির্দেশনা মোতাবেক বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র বাহিনী দায়িত্ব পালন করবে।

৬৪টি জেলার জেলা ম্যাজিস্ট্রেটদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিভাগ অনুযায়ী নিম্নরূপ সংখ্যক অতিরিক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজন হবে এবং নির্বাচন কমিশন তাদের দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও জানানো হয়, ১ হাজার ৯০৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩৮৮ জন, ময়মনসিংহ বিভাগে ১২৬, চট্টগ্রাম বিভাগে ৩৭৬, সিলেট বিভাগে ১৪৪, রাজশাহী বিভাগে ২১৯, বরিশাল বিভাগে ১৮৬, খুলনা বিভাগে ১৮৩ ও রংপুর বিভাগে ২৮২ জনের চাহিদা দিয়েছে ইসি।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এখন চলছে নির্বাচনি প্রচার। শেষ হবে আগামী ৫ জানুয়ারি। এক দিন বিরতি দিয়ে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।

হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়