ঢাকা     শনিবার   ১৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৯ ১৪৩২ || ২৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ১৪ মার্চ ২০২৬  
গাজীপুরে মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা

ইনক্রিমেন্ট কম দেওয়ার অভিযোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। 

শনিবার (১৪ মার্চ) সকালে গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় উড়ালসড়কের নীচে শ্রমিকরা বিক্ষোভ করেন।

আরো পড়ুন:

কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, গাজীপুরের নাওজোড় এলাকার মাস্টার চ্যাম ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার শ্রমিকরা ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে প্রত্যাশার তুলনায় কম ইনক্রিমেন্ট পান। ইনক্রিমেন্ট বাড়ানোর দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে শ্রমিকরা বিক্ষোভ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় উড়ালসড়কের নীচে জড়ো হয়ে অবরোধ করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ ও বাসন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে তাদের বুঝিয়ে দুপুর ১২টার দিকে সরিয়ে দেয়। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বিঘ্ন ঘটে।

এ সময় শ্রমিকরা কিছু দাবি করেন। এরমধ্যে রয়েছে, সরকার নির্ধারিত বেতন বকেয়া তিন মাসের পরিশোধ করতে হবে, ৫ টার পর কাজ করলে ওভারটাইম দিতে হবে, বাৎসরিক বোনাস বেসিকের অর্ধেক দিতে হবে, কাজের রেট বৃদ্ধি করা, বেতন সাত কর্মদিবসের মধ্যে, শ্রমিকদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। চাকরি ছেড়ে দিলে তিন মাসের বেতন দেওয়াসহ ১০ দফা দাবি জানানো হয়েছে।

গাজীপুর মহানগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, শ্রমিকদের বুঝয়ে মহাসড়ক থেকে সড়িয়ে দেওয়া হয়েছে। মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে তাদের বিষয়টি সমাধান করতে বলা হয়েছে।

ঢাকা/রেজাউল/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়