ঢাকা     শনিবার   ১৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৯ ১৪৩২ || ২৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মধ্যপ্রাচ্যে আরো সেনা ও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ১৪ মার্চ ২০২৬   আপডেট: ১২:৩৫, ১৪ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে আরো সেনা ও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে আরো মেরিন সেনা এবং যুদ্ধজাহাজ মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে দুই কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন , এই দলটির নেতৃত্বে থাকবে জাপানের ঘাঁটিতে থাকা রণতরী ইউএসএস ত্রিপোলি।

আরো পড়ুন:

ইউএসএস ত্রিপোলির নেতৃত্বে ইউনিটটিতে সাধারণত প্রায় পাঁচ হাজার নাবিক এবং বিভিন্ন যুদ্ধজাহাজে বিভক্ত মেরিন সেনা রয়েছে।

বিবিসি মন্তব্যের জন্য মার্কিন সামরিক বাহিনী এবং পেন্টাগনের সাথে যোগাযোগ করেছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য জানা যায়নি।

শুক্রবার হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানের খারগ দ্বীপে আক্রমণ করেছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন তেল কোম্পানিগুলোর ওপর হামলার হুমকি দিয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়