কড়াইল বস্তিতে আগুন
রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
রোববার (২৪ মার্চ) বিকেল ৪টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর কড়াইল বস্তিতে বিকেল ৪টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার স্টেশন থেকে মোট ১২ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
মাকসুদ/এনএইচ
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী