ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আজ-কালের মধ্যে ইসি গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন: আইন উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ২৯ অক্টোবর ২০২৪  
আজ-কালের মধ্যে ইসি গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন: আইন উপদেষ্টা

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল (ফাইল ফটো)

আজ-কালের (মঙ্গলবার ও বুধবার) মধ্যে নির্বাচন কমিশন গঠনের ল‌ক্ষ্যে সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার (২৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তি‌নি।

উপ‌দেষ্টা জানান, নির্বাচন কমিশন গঠন করার জন্য সার্চ কমিটি গঠন করা হয়ে গেছে। আমি যতদূর জানি, সেই প্রজ্ঞাপনটা আমাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বাক্ষর করে দিলেই আপনারা জানতে পারবেন। হয়তো উনি করেছেনও। আজ-কালের মধ্যে জেনে যাবেন।

সার্চ কমিটি হয়ে গেলে নির্বাচন কমিশন গঠন করা হবে। নির্বাচন কমিশন গঠন করা হলে ভোটার তালিকা। আগেও বলেছি, ভোটার তালিকা নিয়ে প্রচুর প্রশ্ন ছিল, গত নির্বাচন এমন ভুয়া নির্বাচন ছিল, ভোটার তালিকা নিয়ে মানুষের মাথাব্যথা ছিল না বলে জানান তি‌নি।

নির্বাচন নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে আ‌সিফ নজরুল বলেন, নির্বাচন নিয়ে তাদের সঙ্গে কোনো কথা হয়নি। তবে আপনাদের আমি একটা কথা বলতে পারি- আমাদের সরকারের নির্বাচনমুখী প্রক্রিয়া গ্রহণ করার যে কাজ, সেটা শুরু হয়ে গেছে। নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে আপনারা বলতে পারেন।

/নঈমুদ্দীন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়