ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ১২২ পরিবারকে আর্থিক সহায়তা 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ২ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৬:১৫, ২ জানুয়ারি ২০২৫
কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ১২২ পরিবারকে আর্থিক সহায়তা 

ঢাকার মহাখালী এলাকায় কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২২ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (২ জানুয়ারি)   রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তা দেন ডিএনসিসি'র অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাহিদ উল মোস্তাক।

এসময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগের কর্মকর্তারা।

গত ১৮ ডিসেম্বর বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড ঘটে।

ঢাকা/এএএম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়