ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কে এম সফিউল্লাহর মৃত্যুতে অর্থ উপদেষ্টার শোক

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৫, ২৬ জানুয়ারি ২০২৫  
কে এম সফিউল্লাহর মৃত্যুতে অর্থ উপদেষ্টার শোক

কে এম সফিউল্লাহ

মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রবিবার (২৬ জানুয়ারি) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কে এম সফিউল্লাহ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এরপর বিকেলে অর্থ মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে অর্থ উপদেষ্টার শোক জানানোর বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

কে এম সফিউল্লাহর জন্ম ১৯৩৪ সালের ২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে। তিনি ১৯৭৫ সালের ২৪ আগস্ট পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। ১৯৭৬ থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে মালয়েশিয়া, কানাডা, সুইডেন আর ইংল্যান্ড। ১৯৯৫ সালে আওয়ামী লীগে যোগদান করেন এবং ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হন।

ঢাকা/হাসনাত/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়