ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আউটসোর্সিং কর্মীদের অবস্থান কর্মসূচি পণ্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ২২ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৮:০২, ২২ ফেব্রুয়ারি ২০২৫
আউটসোর্সিং কর্মীদের অবস্থান কর্মসূচি পণ্ড

চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রায় দুই ঘণ্টা ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তা অবরোধ করা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীদের সরিয়ে দিয়েছে পুলিশ।

এর আগে ঘটনাস্থলে রমনা জোনের শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ উপস্থিত হয়ে মাইকে বারবার আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, “আপনারা অনুগ্রহ করে সড়ক ছেড়ে দেন। আপনাদের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। আপনারা সড়ক না ছাড়লে আমরা অ্যাকশনে যেতে বাধ্য হবো।”

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে অবরোধ শুরু করেন তারা। এর ফলে সচিবালয় ও আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দেয়।  এ সময় পুলিশকে আন্দোলনকারীদের লক্ষ করে জলকামান থেকে পানি ছুড়তে দেখা যায়।

এর আগে চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা।

অবরোধকারীরা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানান। অবরোধকারীরা বলেন, ‘দাবি না মেনে নেওয়া পর্যন্ত তারা সড়ক ছেড়ে যাবেন না।’

দেশের বিভিন্ন জায়গা থেকে আসা আউটসোর্সিং কর্মী আন্দোলনে যোগ দেন।

ঢাকা/মাকসুদ/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়