ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভুয়া নথিপত্র দাখিল করলে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৮, ১৯ এপ্রিল ২০২৫   আপডেট: ১৯:৪৯, ১৯ এপ্রিল ২০২৫
ভুয়া নথিপত্র দাখিল করলে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

এখন থেকে ভুয়া নথিপত্র দাখিল করলে যুক্তরাষ্ট্র কোনো ভিসা দেবে না। শনিবার (১৯ এপ্রিল) এ কথা জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

ফেসবুকে নিজেদের পেজেও এ কথা জানিয়েছে মার্কিন দূতাবাস। তারা বলছে, ভুয়া নথিপত্র দাখিলকারীদের কোনো ভিসা দেওয়া হয় না।

মার্কিন দূতাবাস বলেছে, ভিসা মূল্যায়ন প্রক্রিয়ায় জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রাখতে যুক্তরাষ্ট্র সরকার দৃঢ় প্রতিজ্ঞ। যতক্ষণ না সব ধরনের নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের সমাধান হয়, ততক্ষণ পর্যন্ত কোনো ভিসা ইস্যু করা হয় না।

তারা বলেছে, ভুয়া নথিপত্র দাখিলকারী আবেদনকারীদের কোনো ভিসা দেওয়া হয় না। যারা এরকম কর্মকাণ্ড করে থাকেন, তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

ঢাকা/হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়