ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৮, ২০ জুলাই ২০২৫  
২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন মির্জা তারেক আহমেদ বেগ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. মাসুদ আলম।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর পুলিশ অফিসার্স মেসে ব্যাচের উপস্থিত সদস্যরা তাদের সভাপতি ও সম্পাদক পদে দুই বছরের জন্য নির্বাচিত করেন। নির্বাচিত এই দুই কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত।

আরো পড়ুন:

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এসপি মোহাম্মদ লুৎফুল কবির চন্দন, এসপি মো. মোতাহার হোসেন এবং এসপি কামারুম মুনিরা।

অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি পরবরর্তী সময়ে ঘোষণা করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ঢাকা/মাকসুদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়