ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মুগদায় দুই বাসের চাপায় এক ব্যক্তির মৃত্যু

মেডিকেল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩২, ২৩ জুলাই ২০২৫  
মুগদায় দুই বাসের চাপায় এক ব্যক্তির মৃত্যু

ফাইল ফটো

ঢাকার মুগদা জেনারেল হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় দুই বাসের মাঝখানে চাপা পড়ে আতিকুর রহমান (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আতিকুর রহমানের ছেলে তাসিন আহমেদ জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর গ্রামে। 

তাসিন বলেন, “আমার বাবা সকালে মুগদা জেনারেল হাসপাতালের সামনে রাস্তা পার হচ্ছিলেন। তখন দুই দিক থেকে আসা দুটি বাসের মাঝখানে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। আমরা প্রথমে তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দুপুরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বরেন, “মুগদায় দুই বাসের চাপায় আহত অবস্থায় এক ব্যক্তিকে ঢাকা মেডিকেল আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।” 

ঢাকা/বুলবুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়