ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নেপালের ‘মেরা পিক’ পর্বতে বাংলাদেশের পতাকা উড়ালেন ইমতিয়াজ ও শাহনাজ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ২০ নভেম্বর ২০২৫   আপডেট: ১৭:৩০, ২০ নভেম্বর ২০২৫
নেপালের ‘মেরা পিক’ পর্বতে বাংলাদেশের পতাকা উড়ালেন ইমতিয়াজ ও শাহনাজ

বৃহস্পতিবার নেপালের স্থানীয় সময় সকাল ৬টা ৪৫মিনিটে মেরা পিকের চূড়ায় পৌঁছান ইমতিয়াজ ও শাহনাজ। এর আগে বুধবার রাত আড়াইটার দিকে মেরা হাইক্যাম্প থেকে তারা চূড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। অভিযানে নেতৃত্ব দেন তাশি গ্যালজেন শেরপা।

ইমতিয়াজ ইলাহি সাবেক সেনা কর্মকর্তা এবং ডা. শাহানাজ আক্তার পেশায় দন্ত চিকিৎসক। 

অভিযান নিয়ে শাহনাজ বলেন, ‘‘পর্বতে প্রথম সাফল্য পেলাম, খুবই আনন্দিত। এবারই ৬ হাজার মিটার উচ্চতার কোনো পর্বতের চূড়ায় পা রেখেছি। কিন্তু এখানে থামতে চাই না। লাল-সবুজের প্রতিনিধি হয়ে আরো রেকর্ডের সাক্ষী হতে চাই।

এর আগে গত ১৯ অক্টোবর নেপালের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সদস্য শামীম সাব্বির ও ডা. শাহনাজ আক্তার। উদ্দেশ্য ছিল সলোখুম্বু অঞ্চলের ৬ হাজার ১১৯ মিটার উচ্চতার লবুচে পর্বত অভিযানের। কিন্তু বৈরি আবহাওয়ায় সামিট ছাড়াই ফিরে আসতে হয় তাদের। 

শামীম ঢাকা ফিরলেও নেপালেই অবস্থান করেন শাহনাজ। কয়েকদিন কাঠমান্ডুতে বিশ্রাম করে নতুন একটি অভিযানে অংশ নেন তিনি। যেখানে তার সঙ্গী হিসেবে ছিলেন ইমতিয়াজ ইলাহি ও হোমায়েদ ইশতিয়াক মুন। 
অভিযানটি পরিচালনা করছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। এটি ক্লাবের ৪৪তম অভিযান।

ঢাকা/তারা 

সর্বশেষ

পাঠকপ্রিয়