ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ২৬ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৬:২১, ২৬ ডিসেম্বর ২০২৫
হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ 

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। এতে শাহবাগ মোড় ও এর আশেপাশে রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী-জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। 

আরো পড়ুন:

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেছেন, “হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা শাহবাগ অবরোধ করে রাখব। প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত্রিযাপন করব।”

এ সময় উপস্থিত ছাত্র-জনতা, ‌‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘আমার ভাই মরল কেন, ইন্টিরিম জবাব দে’,  ‘ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা’, ‘জাহাঙ্গীরের গদিতে, আগুন জ্বালাও একসাথে’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কব’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘আওয়ামী লীগের চামড়া, তুলে নিবো আমর ‘, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’ ইত্যাদি স্লোগান দেন।

ঢাকা/রায়হান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়