ঢাকা     বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েন হবে না: ইসি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৫, ৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২২:৪৬, ৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েন হবে না: ইসি

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনি কার্যক্রমে সহায়তার জন্য বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ক্যাডেট মোতায়েনের বিষয়ে আগের নির্দেশনায় সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)।

সংশোধিত নির্দেশনা অনুযায়ী, এবার আর সাধারণ ভোটকেন্দ্রে নয়-শুধু পোস্টাল ব্যালট ভোট গণনা কেন্দ্রে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে বিএনসিসি ক্যাডেট মোতায়েন করা হবে। ভোট গ্রহণ বা অন্যান্য নির্বাচনি কার্যক্রমে তাদের সম্পৃক্ত করা হবে না।

আরো পড়ুন:

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত সংশোধিত নির্দেশনা জারি করা হয়।

ইসি সূত্র জানিয়েছে, নির্বাচনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে নির্বাচন কমিশন ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তের পর বিএনপির একটি প্রতিনিধি দল ভোট কেন্দ্রে বিএনসিসি মোতায়েনের বিষয়ে আপত্তি জানায়।

ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের উদ্দেশ্য ছিল- ভোটকেন্দ্রে আগত ভোটারগণকে সারিবদ্ধ রাখা এবং ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় সহায়তা করা। অসমর্থ, বয়স্ক, অসুস্থ ও গর্ভবর্তী ভোটারদেরকে ভোটাধিকার প্রয়োগে সহায়তা করা।

ভোট দিতে আগত ভোটারদের ভোটকক্ষ সংক্রান্ত তথ্য সরবরাহ। রিটার্নিং অফিসার/প্রিজাইডিং অফিসারের নির্দেশে নির্বাচনি কাজে সহযোগিতা করা।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

ঢাকা/এমএসবি/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়