ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুষ্ঠু গণনার মাধ্যমে ফল প্রকাশের আশা ডিএমপি কমিশনারের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ১২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৬:০৯, ১২ ফেব্রুয়ারি ২০২৬
সুষ্ঠু গণনার মাধ্যমে ফল প্রকাশের আশা ডিএমপি কমিশনারের

ভোটকেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, দিনভর শান্তিপূর্ণ ভোট গ্রহণ ও সুষ্ঠু গণনার মাধ্যমে ফল প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)  দুপুরে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

কমিশনার বলেন, দিনভর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে এবং ভোট গণনা শেষে সুষ্ঠুভাবেই ফলাফল প্রকাশিত হবে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে এবং কোনো ধরনের শঙ্কা ছাড়াই ভোট দিচ্ছেন। রাজধানীর ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্রে ‘নিশ্ছিদ্র’ নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ২৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রযুক্তির ব্যবহার হিসেবে বডি ওর্ন ক্যামেরা ও কন্ট্রোল রুমের মাধ্যমে লাইভ মনিটরিং করা হচ্ছে।

তিনি বলেন, নির্বাচন নিয়ে গত কয়েক মাস ধরে অনেক গুজব ছড়ানো হলেও বাস্তবে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।বড় দলগুলো ফলাফল মেনে নেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে, যা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহায়ক হবে।

উল্লেখ্য, ঢাকার ৩৭টি কেন্দ্রকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেখানে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে।

ঢাকা/এমআর/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়