ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উৎসবমুখর ভোটে ইসির কৃতজ্ঞতা, শুক্রবার বিশেষ দোয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ১২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৯:২৪, ১২ ফেব্রুয়ারি ২০২৬
উৎসবমুখর ভোটে ইসির কৃতজ্ঞতা, শুক্রবার বিশেষ দোয়ার আহ্বান

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদান করায় সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এমন অভিমত ব্যক্ত করা হয়েছে।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দল, প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, নির্বাচন পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী, ভোটারসহ দেশবাসী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এজন্য নির্বাচন কমিশন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

একইসঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে আগামীকাল (শুক্রবার) বাদ জুমা দেশের সকল মসজিদে বিশেষ দোয়া আয়োজনের অনুরোধ জানিয়েছে ইসি।

অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজনের জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে ইসি।

ঢাকা/এমএসবি/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়