ঢাকা     বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দ্রুত কৃষক কার্ড কার্যক্রম শুরু হবে: সুলতান সালাউদ্দিন

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫১, ১৮ ফেব্রুয়ারি ২০২৬  
দ্রুত কৃষক কার্ড কার্যক্রম শুরু হবে: সুলতান সালাউদ্দিন

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত কৃষক কার্ড কার্যক্রম বাস্তবায়নের কাজ শুরু করা হবে। কৃষকদের সরাসরি সুবিধা পৌঁছে দিতে এই উদ্যোগকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, ‘‘দায়িত্বপ্রাপ্ত তিনটি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বসে অগ্রাধিকারভিত্তিতে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ এই তিন খাতে সমন্বিতভাবে কাজ করে কৃষকদের জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য।’’

তিনি আরও বলেন, ‘‘মাঠপর্যায়ের বাস্তবতা বিবেচনায় নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে কার্ডের মাধ্যমে কৃষি উপকরণ, প্রণোদনা ও সরকারি সহায়তা সঠিকভাবে প্রকৃত কৃষকের কাছে পৌঁছায়।’’

দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই কৃষক কার্ড নিয়ে কৃষিমন্ত্রীর স্পষ্ট অবস্থানকে কৃষি খাতে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ঢাকা/এএএম//

সর্বশেষ

পাঠকপ্রিয়