ঢাকা     সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১০ ১৪৩২ || ৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 

তাজুলের নিয়োগ বাতিল, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৪:১৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
তাজুলের নিয়োগ বাতিল, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

মোহাম্মদ তাজুল ইসলাম ও অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করেছে সরকার। তার স্থলে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। 

আরো পড়ুন:

প্রজ্ঞাপনে বলা হয়, ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট, ১৯৭৩-এর ৭ নম্বর ধারার ক্ষমতাবলে মো. আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হলো। একই সঙ্গে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার মোহাম্মদ তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছিল। নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম এর আগে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুর্নীতি মামলায় তার আইনজীবী দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

ঢাকা/এএএম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়