ঢাকা     বুধবার   ০৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৯ ১৪৩২ || ১৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ৪ মার্চ ২০২৬   আপডেট: ০৯:৫৩, ৪ মার্চ ২০২৬
আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ফটো

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। 

এ বিষয়ে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠি পাঠানো হয়েছে। তাদের তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হিসাব খোলার ফরম, লেনদেনসহ যাবতীয় তথ্য বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।

আরো পড়ুন:

বিএফআইইউ একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, একটি অভিযোগের ভিত্তিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করা হয়েছে । তারা হিসাবের লেনদেনের তথ্য যাচাই-বাছাই করে দেখবে।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকারে অন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন উপদেষ্টা হয়েছিলেন। তাদের একজন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি প্রথমে সরকারের শ্রম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পরে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গত বছরের ১০ ডিসেম্বর উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র হিসেবে দায়িত্বে রয়েছেন।

ঢাকা/নাজমুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়