ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির সমাবেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ২৬ ফেব্রুয়ারি ২০২২  
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির সমাবেশ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং উপজেলা পর্যায়ে ন্যায্যমূল্যে টিসিবির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয়। এতে অংশ নিচ্ছেন ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী। সমাবেশে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা।

আরো পড়ুন:

বেলা সাড়ে ১১টা থেকেই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। এ সময় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করেছেন বিএনপির নেতাকর্মীরা। মিনি ট্রাকের ওপর স্থাপন করা হয়েছে সমাবেশের মঞ্চ। রাস্তায় কর্মীদের বসার জন্য বিছিয়ে দেওয়া হয়েছে ত্রিপল।

এ সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সমাবেশটি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে হওয়ার কথা ছিল। সে কর্মসূচি পরিবর্তন করে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করার কথা জানান বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শাইরুল কবির খান।

এর আগে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১১ দিনের কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গ্যাস, পানি ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও উপজেলা পর্যায়ে টিসিবির মাধ্যমে পর্যাপ্ত পণ্য বিক্রির দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

মেয়া/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়