হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
শায়রুল জানান, বিএনপি মহাসচিবকে জরুরিভাবে ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পর অধ্যাপক ডা. মুমিনু জামানের অধীনে ভর্তি করা হয়েছে। তার কিছু পরীক্ষা-নীরিক্ষা করা হয়েছে। সেসবের রিপোর্ট পাওয়ার পর তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
বিএনপি মহাসচিবের সুস্থতার জন্য তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
/মেসবাহ/সাইফ/
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী