ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দৈনিক দিনকাল বন্ধের প্রতিবাদ বিএনপির

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ২২ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৫:০৯, ২২ ফেব্রুয়ারি ২০২৩
দৈনিক দিনকাল বন্ধের প্রতিবাদ বিএনপির

সরকারের নির্দেশে বিএনপির মুখপাত্র দৈনিক দিনকাল পত্রিকার প্রকাশনা বন্ধের তীব্র নিন্দা, প্রতিবাদ জানানোসহ অবিলম্বে সরকারি এই অন্যায় আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ও সদস্য সচিব শহদি উদ্দিন চৌধুরি এ্যানি।

বিএনপি মিডিয়া সেলের নেতারা অবিলম্বে সরকারের প্রতি আদেশ প্রত্যাহার করে দৈনিক দিনকাল প্রকাশের সুযোগ দেওয়ার আহ্বান জানান।

আরো পড়ুন:

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের নেতারা দৈনিক দিনকালের সাংবাদিকদের দাবির সঙ্গে সংহতি জানাতে এসে এসব দাবি জানান।

এ সময় দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বিএনপির মিডিয়া সেলের সদস্য ও ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরি, মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর হেলালসহ দৈনিক দিনকালে কর্মরত সাংবাদিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

/মেসবাহ/সাইফ/

সর্বশেষ

পাঠকপ্রিয়