ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিরপুরে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ১৮ জুলাই ২০২৩   আপডেট: ১৩:১৪, ১৮ জুলাই ২০২৩
মিরপুরে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন

মিরপুরে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। এ সময় বিএনপি নেতা-কর্মীরা একটি মোটরসাইকেল ও বাইসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরের দিকে মিরপুর বাংলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।
দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর বাসার রাইজিংবিডিকে বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, বিএনপি নেতা-কর্মীরা পদযাত্রায় যোগ দেওয়ার উদ্দেশ্যে ওই এলাকায় জড়ো হয়েছিলেন। তখন তাদের সঙ্গে মিরপুর বাঙলা কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। পরে বিএনপির কিছু কর্মী একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলে আগুন দেয়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

ঢাকা/মাকসুদ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়