ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপির নতুন কর্মসূচি আসছে বুধবার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৬, ১৯ ডিসেম্বর ২০২৩  
বিএনপির নতুন কর্মসূচি আসছে বুধবার

চলমান সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল বুধবার (২০ ডিসেম্বর) নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। হরতাল-অবরোধের পাশাপাশি এটি হবে ‘একতরফা ভোট’ প্রত্যাখ্যানে দলটির উদ্বুদ্ধকরণ কর্মসূচি।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেছেন, বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলমান আন্দোলনের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন।

রুহুল কবির রিজভী বলেন, গোটা জাতি এক ভয়ঙ্কর অন্ধকার জঙ্গলে বাস করছে। যেখানে চারিদিকে ঘিরে আছে ভয় ও আতঙ্কের ব্যারিকেড। এ ভয় ও আতঙ্ক তৈরি করাই হয়েছে একদলীয় ভোটারবিহীন নির্বাচন নিশ্চিত করার জন্য। এ ব্যাপারে বর্তমান প্রধানমন্ত্রী একেবারেই বেপরোয়া। তিনি মনে করছেন, রাশিয়া আছে, ভারত আছে। এরা তাকে সমর্থন দিলে তার ভোট, ভোটার, স্বচ্ছ নির্বাচন কোনোটাই লাগবে না!

মেয়া/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়