ঢাকা-৯ আসন: নারী ভোটারদের উপস্থিতি বাড়ছে
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকালে ভোটগ্রহণের শুরু থেকেই ঢাকা-৯ আসনের কেন্দ্রগুলোতে নারী ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে।
এদিন সকাল ঢাকা-৯ আসনের বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, কেন্দ্রের বাইরে ভোটের তথ্য সংগ্রহের জন্য লাইন ধরে দাঁড়িয়ে রয়েছেন নারীরা। ভিড় ঠেলে একে একে কেন্দ্রে প্রবেশে সহায়তা করছেন নিরাপত্তাকর্মীরা। উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন তারা।
ঢাকা-৯ আসনের ৪৫ নম্বর কেন্দ্র (মহিলা) দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের প্রিজাইডিং অফিসার মীর মো. আবু নাসের রাইজিংবিডিকে বলেন, সকাল থেকে সব বয়সী নারী ভোটারদের ভিড় রয়েছে এই কেন্দ্রে। নারীরা ভোট প্রদানের স্বাচ্ছন্দ্যবোধ করছেন। ভোটারদের ভোট দেওয়ার এবং ব্যালট পেপার ভাজ করার নিয়ম দেখিয়ে দিচ্ছের সহকারী প্রিজাইফিং অফিসাররা। সবাই উৎসমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। সকাল থেকে কোনো প্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।
এদিন, সকালে ৪৫ নম্বর কেন্দ্রে নতুন ভোটার হিসেবে ভোট দিয়েছেন তাসনুবা তাহসিন জায়মা। তিনি রাইজিংবিডিকে বলেন, প্রথমবারের মতো এবারই ভোট দিয়েছি। অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে ভালো লেগেছে।
এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে ৯জন প্রার্থী নির্বাচনে আংশগ্রহণ করছেন। তারা হলেন- আওয়ামী লীগের (নৌকা) মনোনীত প্রার্থী সাবের হোসেন চৌধুরী, ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মনোনীত প্রার্থী মোহাম্মদ শফি উল্লাহ চৌধুরী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম, গণফ্রন্টের মনোনীত প্রার্থী তাহমিনা আক্তার, জাতীয় পার্টির (লাঙল) মনোনীত প্রার্থী কাজী আবুল খায়ের, বাংলাদেশ সুপ্রীম পার্টির মনোনীত প্রার্থী মাহিদুল ইসলাম, তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী রুবিনা আক্তার (রুবি), ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ কফিল এবং সাংস্কৃতিক মুক্তিজোটের মনোনীত প্রার্থিী নুরুল হোসাইন। এবারের নির্বাচনে ঢাকা-৯ আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই।
ঢাকা/এনটি/ইভা
তৃতীয় ওয়ানডে: নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ