ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আ. লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ২২ জানুয়ারি ২০২৪   আপডেট: ০৯:০৯, ২২ জানুয়ারি ২০২৪
আ. লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আজ

কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভা ডেকেছে আওয়ামী লীগ।

সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। রোববার দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে জরুরি এ সভা অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা অংশ নেবেন।

এর আগে গত ১৭ জানুয়ারি সর্বশেষ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে যৌথসভায় বসে আওয়ামী লীগ।

ঢাকা/পারভেজ/ইভা

সর্বশেষ

পাঠকপ্রিয়