ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিইসি সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ১ ফেব্রুয়ারি ২০২৬  
সিইসি সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছয় সদস্যের প্রতিনিধিদল।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠকে বসেন তারা।

আরো পড়ুন:

জামায়াতের প্রতিনিধিদলে আছেন— দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, মিডিয়া বিভাগের সদস্য ওয়ালিউল্লাহ নোমান এবং জামায়াতে ইসলামীর নারী শাখার চার সদস্য।

ইসি সূত্রে জানা গেছে, সম্প্রতি বিভিন্ন জায়গায় নির্বাচনি প্রচারকালে জামায়াতে ইসলামীর নারী সদস্যের ওপর হামলার বিষয়ে অভিযোগ জানাতে তারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছেন।

ঢাকা/এমএসবি/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়