ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ১২ ফেব্রুয়ারি ২০২৬  
সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে: আসিফ মাহমুদ

রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

আরো পড়ুন:

আসিফ মাহমুদ বলেন, কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমার প্রত্যাশা আজকে সারাদিন মানুষ সুষ্ঠুভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারবে। আমি ঢাকার ভোটার হিসেবে ভোট দিলাম, যেহেতু এবার দুইটি ব্যালট এবং সকাল বেলায় এখানে ভোটারের পরিমাণ একটু কম হলেও খুব সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সবাইকে আমরা আহ্বান জানাবো যে, জনগণের সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার জন্য চেষ্টা করবেন।

তিনি বলেন, তারেক রহমান ‘হ্যাঁ’ ভোট বললেও তাদের অনেক নেতাকর্মী ‘না’ ভোটের প্রচারণা করছে। এটা তাদের রাজনৈতিক দ্বিচারিতা। তবে, আশা করি ‘হ্যাঁ’ ভোট পরাজিত হওয়ার সম্ভাবনা নেই, বিপুল ভোটে জয়ী হবে।”

আসিফ মাহমুদ আরো বলেন, কিছু জায়গায় অপ্রীতিকর ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর হতাশা বাড়িয়েছে। প্রার্থীদের বিভিন্ন স্থানে হামলা করা হয়েছে। নাগরিকদের ভোটাধিকার যেন বঞ্চিত না হয়। এখনও পর্যন্ত ভোটের পরিবেশ ঠিক আছে আশা করছি সারাদিন ঠিক থাকবে।

ঢাকা/রায়হান/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়