সুনামগঞ্জ-২
ধানের শীষের প্রার্থীকে অভিনন্দন জানালেন শিশির মনির
নাছির চৌধুরী ও শিশির মনির।
সুনামগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী ও জামায়াত সমর্থিত প্রার্থী শিশির মনির।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অভিনন্দন জানান।
ফেসবুক স্ট্যাটাসে শিশির মনির লেখেন, “আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।”
এখন পর্যন্ত সুনামগঞ্জ-২ আসনে মোট ১১১টি কেন্দ্রের মধ্যে ৮২টি কেন্দ্রের ফলাফল জানা গেছে। এতে বিএনপির মো. নাছির চৌধুরী পেয়েছেন ৭৪ হাজার ২৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিশির মনির পেয়েছেন ৪২ হাজার ৪৬৭ ভোট।
ঢাকা/এসবি