ঢাকা     শনিবার   ০৪ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২১ ১৪৩২ || ১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অ্যাকাউন্টিং ইনভেন্টরি সফটওয়্যার ‘ত্রয়ী’-র নতুন সংস্করণ

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৪, ১৩ অক্টোবর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অ্যাকাউন্টিং ইনভেন্টরি সফটওয়্যার ‘ত্রয়ী’-র নতুন সংস্করণ

এয়ী সফটওয়্যার

বিজ্ঞান-প্রযুক্তি প্রতিবেদক : বাংলাদেশে তৈরি এবং সর্বাধিক ব্যবহৃত অ্যাকাউন্টিং ইনভেন্টরি সফটওয়্যার ‘ত্রয়ী’র নতুন সংস্করণ সম্প্রতি বাজারে এসেছে। ‘ত্রয়ী-লাইট’ নামক নতুন এই সংস্করণটি ছোট ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার উপযোগী।

 

এয়ী সফটওয়্যারটির নির্মাতা প্রতিষ্ঠান বেস্ট বিজনেস বন্ড লিমিটেডের (থ্রিবিএল) ব্যবস্থাপনা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রয়ী লাইট সফটওয়্যারে প্রতিদিনের ক্রয়-বিক্রয়, লাভ-লোকসান, রিসিভ-পেমেন্ট, ট্রায়াল ব্যালেন্স, ব্যালেন্স-সিট সব রিপোর্ট তৈরি করার সুবিধা রয়েছে।

 

নতুন সংস্করণটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, সব কাস্টমারের নাম এবং প্রডাক্ট বা আইটেমের নাম ইংরেজির পাশাপাশি বাংলাতেও এন্ট্রি করা যাবে। ফলে সেলস ইনভয়েজ বা বিল এবং মানি রিসিপ্ট ইংরেজি ও বাংলায় দুই ভাবেই প্রিন্ট নেয়া যাবে। এছাড়া ব্যাংক চেক হাতে না লিখে সফটওয়্যারটি থেকে সরাসরি প্রিন্ট নেওয়া যাবে।

 

অন্যান্য সুবিধাগুলোর মধ্যে রয়েছে, সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে লেজারে পোস্টিং, লেজার ব্যালেন্স তৈরি, ট্রায়াল-ব্যালেন্স, প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স সিট ইত্যাদি সব রিপোর্ট ভাউচার এন্ট্রির সঙ্গে সঙ্গেই তৈরি করে ফেলে। অ্যাকাউন্টসের সঙ্গে পণ্য ব্যবস্থাপনা ইন্টিগ্রেটেড বলে আলাদা করে পণ্যের মজুদের হিসাবও রাখতে হয় না, স্বয়ংক্রিয়ভাবেই তৈরি হয়ে যায়।

 

আরেকটি বিশেষ সুবিধা হচ্ছে, নতুন আর্থিক বছরে সব লেজার বা আইটেম আবার নতুন করে তৈরি করতে হয় না। এয়ী লাইট সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে পূর্ববর্তী বছরের ক্লোজিং ব্যালেন্স নতুন আর্থিক বছরে ওপেনিং ব্যালেন্স হিসেবে নিয়ে এসে কাজ শুরুর করার উপযোগী করে দেয়।


স্বল্পমূল্যের এই সফটওয়্যারটির বিস্তারিত তথ্য www.ibsoftbd.com ওয়েবসাইট থেকে জানা যাবে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ অক্টোবর ২০১৪/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়