মেয়ের বাবা হলেন তামিম
তামিম ইকবাল ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা ইকবাল (ফাইল ছবি)
দ্বিতীয়বারের মতো বাবা হলেন ক্রিকেটার তামিম ইকবাল। থাইল্যান্ডের একটি হাসপাতালে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা ইকবালের কোলজুড়ে এসেছে কন্যাসন্তান।
মঙ্গলবার সকালে তামিম নিজের অফিসিয়াল ফেসবুক পাতায় বাবা হওয়ার খবর নিশ্চিত করেছেন।
ফেসবুকে তামিমের পোস্টে দেখা যাচ্ছে, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালের কার্ডে লেখা, ‘আই অ্যাম আ গার্ল।’ এর ঠিক নিচেই লেখা নাম, ‘মিস আলিশবা ইকবাল খান।’
বাবা হওয়ার মুহূর্তটিতে স্ত্রীর পাশে থাকতে বাংলাদেশ দলের ভারত সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তামিম।
এর আগে ২০১৬ সালে ছেলের বাবা হয়েছিলেন তামিম। তামিম-আয়েশা দম্পতির প্রথম সন্তানের নাম আরহাম ইকবাল খান।
ঢাকা/পরাগ
রাইজিংবিডি.কম
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী