ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শুরু হলো ‘ওয়ালটন-রাইজিংবিডি বিশ্বকাপ ক্রিকেট কুইজ’

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১১, ৩০ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শুরু হলো ‘ওয়ালটন-রাইজিংবিডি বিশ্বকাপ ক্রিকেট কুইজ’

ক্রীড়া প্রতিবেদক : আজ বৃহস্পতিবার স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে দ্বাদশ বিশ্বকাপের। ৪৬ দিন সারা পৃথিবীকে এক সুরে বেঁধে রাখবে এই টুর্নামেন্ট। বিশ্ব জুড়ে শত কোটি মানুষ টিভির পর্দায় মাশরাফি বিন মুর্তজা, বিরাট কোহলি, সাকিব আল হাসান, ডেভিড ওয়ার্নার, ক্রিস গেইলদের ব্যাটিং-বোলিং কারিশমা দেখবেন।

ক্রিকেটপ্রেমীদের আনন্দ আরো বাড়াতে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছে। স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইল ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী দেশীয় ব্র্যান্ড ওয়ালটন এর পৃষ্ঠপোষকতায় আজ থেকেই শুরু হয়েছে ‘ওয়ালটন-রাইজিংবিডি বিশ্বকাপ ক্রিকেট কুইজ’ প্রতিযোগিতা।

এই লিঙ্কে গিয়ে প্রতিদিন বহু নির্বাচনী প্রশ্ন আকারে তিনটি সহজ কুইজ দেওয়া হবে। অংশগ্রহণকারীরা তিনটি বিকল্পের মধ্য থেকে সঠিক উত্তর নির্বাচন করবেন। অনলাইনে খুব সহজেই দেওয়া যাবে উত্তর। সঙ্গে নিজের নাম এবং মোবাইল ফোন নম্বর দিতে হবে।

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতা চলবে বিশ্বকাপের শেষ দিন পর্যন্ত। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রতিদিন একজনকে দেওয়া হবে ওয়ালটন স্মার্টফোন। এভাবে ৪৬ দিন ৪৬ জন ভাগ্যবান অংশগ্রহণকারী পাবেন ওয়ালটন স্মার্টফোন।

বিশ্বকাপ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

এই প্রতিযোগিতায় কিছু নিয়ম নির্ধারণ করা হয়েছে। যেমন :
১. এতে অংশ নেওয়ার ক্ষেত্রে নাম, ই-মেইল অ্যাড্রেস এবং মোবাইল ফোন নম্বর দেওয়া বাধ্যতামূলক।

২. অসম্পূর্ণ ও ভুল তথ্য প্রদানকারী প্রতিযোগিতায় অযোগ্য বলে বিবেচিত হবেন।

৩. প্রতিদিন সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনকে ওয়ালটন স্মার্টফোন দেওয়া হবে।

৪. একজন প্রতিযোগী সর্বোচ্চ একবারই পুরস্কার জেতার সুযোগ পাবেন।

৫. ওয়ালটন এবং রাইজিংবিডির সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা/কর্মচারী এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।

৬. কুইজের প্রশ্ন প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে (রাত ১২টা থেকে পরদিন রাত ১১.৫৯) সঠিক উত্তর পাঠাতে হবে।

৮. এই প্রতিযোগিতার বিষয়ে সব ক্ষমতা কর্তৃপক্ষের হাতে সংরক্ষিত।

 


রাইজিংবিডি/ঢাকা/৩০ মে ২০১৯/আমিনুল/ইয়াসিন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়