ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সৌরভের করোনা নেগেটিভ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০২, ২৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সৌরভের করোনা নেগেটিভ

বড় ভাই স্নেহাশিষ গাঙ্গুলির করোনা পজিটিভ নিশ্চিত হওয়ার পর থেকে কোয়ারেন্টাইনে সৌরভ গাঙ্গুলি। গত ১৬ জুলাই থেকে কোয়ারেন্টাইনে থাকা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ এবার নিজের করোনা টেস্ট করালেন। সেখানে টেস্টের ফল নেগেটিভ এসেছে সৌরভের।

শুক্রবার করোনা টেস্টের রিপোর্ট পেয়েছেন কলকাতার মহারাজ। ফল নেগেটিভ আসার বিষয় ভারতীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে সৌরভের ঘনিষ্ঠজন। তবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি সৌরভ নিজে।

গত ১৬ জুলাই করোনা পজিটিভ আসে ক্রিকেট অ্যাসোসিয়েশনব অব বেঙ্গলের (সিএবি) চেয়ারম্যান স্নেহাশিষের। যিনি সম্পর্কে সৌরভের অগ্রজ সহোদর। এর আগে স্নেহাশিষের পরিবারের স্ত্রী, কন্যাসহ আরও চারজন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এদিকে সৌরভ এবং তার ভাই এক বাড়িতে থাকার কারণে সৌরভ তখনই কোয়ারেন্টাইনে চলে যান।

এদিকে করোনা থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি সৌরভের ভাই স্নেহাশিষ। যার ফলে এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তবে শারীরিক অবস্থা আগের মতো স্থিতিশীল রয়েছে স্নেহাশিষের।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়