ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশের বিপক্ষে টেস্টে ফিরতে মুখিয়ে কনওয়ে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ২৯ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৫:৪২, ২৯ ডিসেম্বর ২০২১
বাংলাদেশের বিপক্ষে টেস্টে ফিরতে মুখিয়ে কনওয়ে

টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে আউট হয়ে রেগে ব্যাটে ঘুষি মেরে হাত ভাঙেন ডেভন কনওয়ে। তাতে ফাইনালে তো বটেই, মাঠের বাইরে ছিটকে যান মাসখানেকের জন্য। আগামী শনিবার বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে নিউ জিল্যান্ডের জার্সি পরতে তর সইছে না তার।

মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের বিপক্ষে নিউ জিল্যান্ড একাদশের হয়ে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছেন কনওয়ে। ৩০ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান গত মঙ্গলবার ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি। আবু জায়েদ রাহীর ডেলিভারিতে দ্বিতীয় বলে শূন্য রানে ফিরে যান।

আরো পড়ুন:

হাতের চোট থেকে পুরোপুরি সেরে না উঠলেও কনওয়ে সুস্থবোধ করছেন। বুধবার (২৯ ডিসেম্বর) স্থানীয় গণমাধ্যম স্টাফকে তিনি বলেছেন, ‘আমার হাত সত্যিই দারুণভাবে সেরে উঠেছে এবং পরের টেস্টে বাছাইয়ের জন্য ভালো অবস্থায় আছি আমি।’

কনওয়ে আরো বলেন, ‘এখানে সেখানে একটু সমস্যা আছে। কিন্তু ততটা গুরুতর নয় এবং আমি খুব বেশি চিন্তাও করছি না। আমি ফিট, যদি দলে বাছাই করা হয় তাহলে আমি মাঠে নামতে উন্মুখ হয়ে আছি।’

বুধবার ৭৬.৪ ওভার ফিল্ডিং করেছেন। হাতে তেমন বড় কোনো সমস্যা বুঝতে পারেননি, মিড অফে অনেকবার বল কুড়িয়েছেন। কনওয়ে বলেছেন, ‘মুঠোর শক্তি (ব্যাটিংয়ের জন্য) দারুণভাবে ফিরে এসেছে। এটি আমাকে খুব বেশি সমস্যায় ফেলেনি। হাড় ও পেশির ঝাঁকুনির কারণে পূর্ণ শক্তিতে ফিল্ডিংয়ে ফিরতে হয়তো একটু সময় লাগবে।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়