ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদ ফাহিম

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ২৭ ফেব্রুয়ারি ২০২২  
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদ ফাহিম

ফাহিম আশরাফ

ফর্মে থাকা অলরাউন্ডার ফাহিম আশরাফ অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন।

ইসলামাবাদ ইউনাইটেডের এই তারকা খেলোয়াড় কুচকির চোটে ভুগছেন। আগামী ৪ মার্চ প্রথম টেস্টের আগের সেরে উঠতে পারবেন না তিনি।

আরো পড়ুন:

পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায় বাকি দুই ম্যাচেও খেলা হবে না ফাহিমের। শিগগিরই তার স্থলাভিষিক্ত ঘোষণা করা হবে।

পেশাওয়ার জালমি ও ইসলামাবাদের পিএসএল ম্যাচে ফাহিমকে খেলার অনুমোদন দেন ডাক্তাররা। কিন্তু ম্যাচ চলাকালে তাকে অস্বস্তিবোধ করতে দেখা গেছে।

ফাহিমের স্থলাভিষিক্ত হিসেবে নাসিম শাহের অন্তর্ভুক্তি হতে পারে। রিজার্ভ হিসেবে দলের সঙ্গে আছেন তিনি। নির্বাচক কমিটি সোমবারই চূড়ান্ত ঘোষণা দিবেন বলে জানা গেছে।

ফাহিমের আগে ইনজুরি নিয়ে এই টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন মোহাম্মদ নওয়াজ। ১২ ও ২১ মার্চ হবে শেষ দুটি টেস্ট। তারপর তিন ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়