ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়ার্নের ওই টেক্সট কখনো ডিলিট করব না: গিলক্রিস্ট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ১০ মার্চ ২০২২  
ওয়ার্নের ওই টেক্সট কখনো ডিলিট করব না: গিলক্রিস্ট

১৯৯৯ সালে একসঙ্গে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি ভাগাভাগি করেছেন। দীর্ঘদিনের বন্ধু তারা, এতটাই কাছের যে অদ্ভুত নামেও একে অন্যকে ডাকাডাকি করেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও শেন ওয়ার্নের সঙ্গে যোগাযোগ হয়েছিল অ্যাডাম গিলক্রিস্টের। প্রয়াত স্পিন জাদুকরের কাছ থেকে পান একটি টেক্সট মেসেজ, কোনোদিন সেটি ডিলিট করবেন না বললেন এই উইকেটকিপিং গ্রেট।

এবিসি নিউজকে গিলক্রিস্ট বলেছেন, ‘এক সপ্তাহ আগে আমি শেনের সঙ্গ কথা বলেছিলাম। আমি তার কাছ থেকে সুন্দর একটি টেক্সট পেয়েছিলাম। সম্ভবত, আমার যতটুকু ধারণা সে মারা যাওয়ার আট ঘণ্টা আগে টেক্সটটি দিয়েছিল। সে অল্প কয়েকজনের মধ্যে একজন যে আমাকে সবসময় চার্চ ডাকত।’

আরো পড়ুন:

তিনি আরো যোগ করেন, ‘যারা খুব কাছের তারাই কেবল এই নামে ডাকত। একবার এক তরুণ ইংলিশ ভক্ত দ্বিধায় পড়ে আমাকে ডাকল ‘এরিক গিলচার্চ’। সে সবসময় আমাকে ডাকত ‘চার্চি’ এবং এটি সবসময় একজন বন্ধুর কাছ থেকে স্নেহের শব্দ মনে হতো।’

ওয়ার্নের মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা আগে অস্ট্রেলিয়া হারায় তাদের কিংবদন্তি উইকেটকিপার রডনি মার্শকে। তাকে আদর্শ মেনেই বড় হয়েছেন গিলক্রিস্ট। নিজের আইডলকে হারিয়ে সেদিন শ্রদ্ধাঞ্জলি জানান ৫০ বছর বয়সী সাবেক ক্রিকেটার। মার্শকে শ্রদ্ধা জানিয়ে দেওয়া গিলক্রিস্টের বক্তব্য ছুঁয়ে গিয়েছিল ওয়ার্নের হৃদয়।

সেই প্রসঙ্গেই একটি টেক্সট মেসেজ গিলক্রিস্টকে দেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার শীর্ষ টেস্ট উইকেটকিপার বলেছেন, “সে (ওয়ার্ন) আমাকে মেসেজ করে বলেছিল, ‘চার্চ, রড মার্শকে অপূর্ব শ্রদ্ধাঞ্জলি দিয়েছি।’ তাকে (মার্শ) নিয়ে কথা বলতে পেরে আমি সম্মানিত ছিলাম। ওয়ার্নি আমাকে একটা ছোট্ট মেসেজ করেছিল এবং বলেছিল, ‘ভালো বলেছ, স্যার।’ ওটাই ছিল শেষ যোগাযোগ। এই একটি টেক্সট মেসেজ আমি কখনো ডিলিট করব না।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়