ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তানের লাভের সব রেকর্ড ভেঙে গেছে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ৮ এপ্রিল ২০২২  
অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তানের লাভের সব রেকর্ড ভেঙে গেছে

২৪ বছর পর ঐতিহাসিক সফরে পাকিস্তানে পা রেখেছিল অস্ট্রেলিয়া। তিনটি করে টেস্ট ও ওয়ানডের সঙ্গে একমাত্র টি-টোয়েন্টি খেলেছিল দুই দল। এক মাসের এই সিরিজ থেকে বিপুল পরিমাণ লভ্যাংশ পাওয়ার কথা জানালেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা।

অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর থেকে পিসিবি ধনী হয়েছে বলে এক ভিডিও বার্তায় দাবি করলেন সাবেক পাকিস্তানি অধিনায়ক। এই সিরিজ থেকে দুইশ কোটি রুপি আয় হয়েছে জানালেন রমিজ। এটাকে তৃণমূল ক্রিকেটের জন্য ইতিবাচক লক্ষণ বলেছেন তিনি। এখন তরুণ ক্রিকেটারদের কোচিং, ট্রেনিং ও শিক্ষা ব্যবস্থায় জোর দেওয়া হবে।

আরো পড়ুন:

রমিজ বলেছেন, ‘আমাদের জন্য টার্নিং পয়েন্ট ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারানো। আমাদের ক্রিকেটকে এটি নতুন উচ্চতায় নিয়ে গেছে। বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে আমি মনে করি আমরা সব রেকর্ড ভেঙে দিয়েছি। আমার মতে, এই সফর (অস্ট্রেলিয়া) থেকে আমরা দুইশ কোটি রুপি আয় করছি, যেটা বিশাল।’

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়