ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আত্মঘাতি গোলে ভীষণ অস্বস্তিতে ম্যানইউ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ১৪ এপ্রিল ২০২৩   আপডেট: ১১:৪৮, ১৪ এপ্রিল ২০২৩
আত্মঘাতি গোলে ভীষণ অস্বস্তিতে ম্যানইউ

উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে সেভিয়ার বিপক্ষে ঘরের মাঠে খেলা। ১৪ মিনিটে প্রথম, ২১ মিনিটে দ্বিতীয় গোল করে দারুণ সূচনা করে ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ম্যানইউ-ই কিনা ম্যাচ শেষ করলো ২-২ গোলের সমতা নিয়ে! সেভিয়া একটি গোলও করতে পারেনি। পরবর্তী দুটি গোলও ম্যানইউর খেলোয়াড়রা করে এবং সেই আত্মঘাতি গোলে ভীষণ অস্বস্তিতে আছে রেড ডেভিলসরা। গোল দুটি হয়েছে ৮৪ ও ৯০+২ মিনিটের মাথায়! মানা যায়?

তার ওপর প্রথমার্ধের বিরতির সময় লিসান্দ্রো মার্টিনেজ ও যোগ করা সময়ে রাফায়েল ভারানে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন। যা তাদের আরও অস্বস্তিতে ফেলেছে।

আরো পড়ুন:

ম্যাচ শেষে ম্যানইউর কোচ এরিক টেন হাগ বলেছেন, ‘ম্যাচটা আমাদের হাতে ছিল। আমাদের তিনটা বা চারটা গোল করা উচিত ছিল। আসলে কিছু অপ্রত্যাশিত মুহূর্ত, ইনজুরি এবং আমরা দুটি আত্মঘাতি গোল হজম করলাম। এটা সত্যিই দুর্ভাগ্যের বিষয়। এগুলো ঘটতেই পারে। অবশ্যই আমাদের শিখতে হবে কিভাবে ম্যাচটি শেষ পর্যন্ত জিতে নিতে হয়।’

বায়ার্ন মিউনিখ থেকে ধারে ম্যানইউতে যোগ দেওয়া মার্সেল সাবিতজার শুরুতে নায়ক বনে গিয়েছিলেন। ১৪ মিনিটের মাথায় তিনি তার ক্যারিয়ারের প্রথম ইউরোপিয়ান গোল করে এগিয়ে নেন ম্যানইউকে। এরপর ২১ মিনিটের মাথায় নিজের জোড়া গোলও পূর্ণ করেন। তাতে ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ম্যানইউ।

বিরতির পর ৮৪ মিনিটে টাইরিল মালাসিয়া ও ৯০+২ মিনিটে হ্যারি ম্যাগুইর আত্মঘাতি গোল করে ২-২ গোলের সমতায় ম্যাচটি শেষ করেন।

ফিরতি লেগে সেভিয়ার মাঠে খেলতে যাবে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়