এনজো ফার্নান্দেজকে ‘সারপ্রাইজ’ দিলো চেলসি
দল বদলের শেষ দিনে রেকর্ড ১০৭ মিলিয়ন পাউন্ডে বেনফিকা থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন বিশ্বকাপ জয়ী এনজো ফার্নান্দেজ। আট বছরের চুক্তি অনুযায়ী ২০৩১ সাল পর্যন্ত স্টামফোর্ড ব্রিজেই থাকবেন তিনি। কিন্তু হঠাৎ করে আর্জেন্টাইন এই তারকাকে সারপ্রাইজ দিলো ব্লুজরা। বৃহস্পতিবার তার চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে চেলসি। অর্থাৎ ২০৩২ সাল পর্যন্ত তিনি চেলসিতেই থাকবেন।
এর মধ্য দিয়ে পেশাদার ফুটবল ইতিহাসে সবচেয়ে লম্বা সময়ের জন্য চুক্তিবদ্ধ হলেন বিশ্বকাপের সেরা উদীয়মান এই ফুটবলার।
মূলত উয়েফা চুক্তির নিয়মে পরিবর্তন আনতে পারে। সেই শঙ্কা থেকেই ২২ বছর বয়সী এনজোকে ৯ বছরের জন্য চুক্তিবদ্ধ করে নিয়েছে ব্লুজরা।
জানা গেছে, ভবিষ্যতে উয়েফা চুক্তির মেয়াদ পাঁচ বছরে সীমাবদ্ধ করে দিতে পারে। সেই শঙ্কা থেকেই আগে-ভাগে এনজোকে লম্বা সময়ের জন্য চুক্তিবদ্ধ করে রাখলো প্রিমিয়ার লিগের দলটি।
সাড়ে ৯ মৌসুমের প্রত্যেকটির জন্য এনজো পাবেন ১১ মিলিয়ন পাউন্ড।
চেলসিতে যোগ দেওয়ার পর থেকেই দারুণ অবদান রাখছেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। তার পারফরম্যান্সে খুশি হয়েই সারপ্রাইজ হিসেবে মেয়াদ বাড়ালো চেলসি। ভারপ্রাপ্ত কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড জানিয়েছেন ভবিষ্যতে চেলসিকে নেতৃত্ব দিবেন এনজো।
ঢাকা/আমিনুল
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী