ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এশিয়া কাপের আগে ভারতের জন্য সুখবর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ১৬ জুন ২০২৩  
এশিয়া কাপের আগে ভারতের জন্য সুখবর

গতকাল বৃহস্পতিবার এশিয়া কাপ ২০২৩ এর দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী ৩১ আগস্ট থেকে শুরু হবে টুর্নামেন্টটি। তার আগে সুসংবাদ পেয়েছে ভারত। তাদের তারকা পেসার জাসপ্রিত বুমরাহ ও মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আয়ার ভারতের হয়ে খেলতে পারবেন এশিয়া কাপে। জানা গেছে, এশিয়া কাপের স্কোয়াডে থাকতে পারেন তারা দুজন।

ইনজুরির কারণে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে খেলতে পারছেন না বুমরাহ। এই সময়ের মধ্যে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইপিএল ও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারেননি।

আরো পড়ুন:

অন্যদিকে ইনজুরির কারণে গেল মার্চ থেকে খেলতে পারছেন না শ্রেয়াস। এ সময়ে তিনি বর্ডার-গাভাস্কার ট্রফি, আইপিএল ও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারেননি। গেল মাসে লন্ডনে তার অস্ত্রোপচার হয়েছে। বর্তমান পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি।

জানা গেছে, বুমরাহ ও শ্রেয়াস দুজনেই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) পুনর্বাসনে আছেন। এনসিএ’র মেডিক্যাল অফিসার জানিয়েছেন, এশিয়া কাপের আগেই দুজন পুরোপুরি সেরে উঠবেন।

বুমরাহ বর্তমানে ফিজিও থেরাপি নিচ্ছেন। শুরু করেছেন হালকা বোলিংও। অন্যদিকে শ্রেয়াস কেবল ফিজিও থেরাপির মধ্য দিয়ে যাচ্ছেন।

গতকাল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) জানিয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কায় ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে ২০২৩ এশিয়া কাপ। হাইব্রিড মডেল অনুযায়ী পাকিস্তানে হবে ৪টি ম্যাচ। আর শ্রীলঙ্কায় হবে ৯টি। অর্থাৎ পাকিস্তানের ম্যাচগুলো কেবল হবে তাদের মাটিতে। ভারতেরসহ বাকি ম্যাচগুলো হবে শ্রীলঙ্কার মাটিতে।

এবারের এশিয়া কাপে ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান অংশ নিবে। ছয়টি দল দুই গ্রুপে ভাগ হয়ে গ্রুপপর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে। এরপর দুই গ্রুপ থেকে দুটি করে চারটি দল যাবে সুপার ফোরে। সুপারের ফোরের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল খেলবে ফাইনাল।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়