ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাঁচ ফাইনাল হারের পর ষষ্ঠবারে শিরোপা জিতলো গায়ানা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ২৫ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১২:২৩, ২৫ সেপ্টেম্বর ২০২৩
পাঁচ ফাইনাল হারের পর ষষ্ঠবারে শিরোপা জিতলো গায়ানা

রবার্ট ব্রুসের সঙ্গে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের তুলনা করা মোটেও অমূলক হবে না। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্রথম দুই আসরে রানার্সআপ হয়েছিল গায়ানা। পরে আরও তিনবার ফাইনালে উঠেছিল দলটি। কিন্তু প্রতিবারই দেখতে হয়েছে হারের মুখ। অবশেষে ষষ্ঠবার ফাইনালে এসে বাজিমাত করলো তারা।

সিপিএলের ১১তম আসরের ফাইনালে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবার সিপিএল চ্যাম্পিয়ন হয়েছে গায়ানা। চারবার ফাইনাল খেলে প্রতিবারই ট্রফি হাতে নেয়া গায়ানাকে এবার ফিরতে হলো রানার্সআপ ট্রফি নিয়ে।

আরো পড়ুন:

ফাইনালে গায়ানার কাছে পাত্তাই পায়নি নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে ১৮.১ ওভারে মাত্র ৯৪ রানে অলআউট হয়ে যায় নাইট রাইডার্স। দলটির হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন কিসি কার্টি। অন্যদের মধ্যে দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন কেবল মার্ক ডেয়াল (১৬) ও চ্যাডউইক ওয়ালটন (১০)। 

গায়ানার হয়ে ডোয়াইন প্রিটোরিয়াসের ২৬ রানে নেন ৪ উইকেট। আর ৪ ওভার হাত ঘুরিয়ে গুদাকেশ মোতি মাত্র ৭ রান দিয়ে নেন ২ উইকেট। অধিনায়ক ইমরান তাহির দুই উইকেট নেওয়ার পথে চার ওভারে দেন মাত্র ৮ রান। 

রান তাড়া করতে নেমে ১৪ ওভারেই মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গায়ানা। ওপেনার সায়েম আইয়ুব ৪১ বলে ৫২ এবং শেই হোপ ৩২ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর:
ত্রিনবাগো নাইট রাইডার্স: ১৮.১ ওভারে ৯৪ (কার্টি ৩৮, ডেয়াল ১৬)
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স: ১৪ ওভারে ৯৯/১ (আইয়ুব ৫২*, হোপ ৩২*)
ফল: গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ৯ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: ডোয়াইন প্রিটোরিয়াস
টুর্নামেন্ট সেরা: শেই হোপ

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়