ঢাকা     বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ৬ ১৪৩২ || ২৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিশ্বকাপ জিতিয়ে আইপিএলের অধিনায়কত্ব পেলেন ইশান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ১৯ মার্চ ২০২৬  
বিশ্বকাপ জিতিয়ে আইপিএলের অধিনায়কত্ব পেলেন ইশান

ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছেন টপ অর্ডার ব‌্যাটসম‌্যান ইশান কিশান। বিশ্বকাপের আগে নিউ জিল‌্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়ে ভালো পারফর্ম করে জাতীয় দলে জায়গা থিতু করেন বাঁহাতি হার্ডহিটার ব‌্যাটসম‌্যান। বিশ্বকাপেও চওড়া ছিল তার ব‌্যাট। ৯ ম‌্যাচে রান করেছেন ৩১৭। ভারতের হয়ে সর্বোচ্চ ৩২১ রান করা স‌্যামসানের চেয়ে ৪ রান কম করেছেন তিনি।

সময়টা বেশ ভালো যাচ্ছে তার। এবার নতুন চ‌্যালেঞ্জের মুখোমুখি তিনি। বিশ্বকাপ জেতার পর ইশান পেয়ে গেলেন আইপিএলের অধিনায়কত্বের দায়িত্ব। সানরাইজার্স হায়দরাবাদের শুরুর কয়েকটি ম‌্যাচে প‌্যাট কামিন্সের পরিবর্তে ইশান অধিনায়কত্ব করবেন। তার ডেপুটি হিসেবে থাকবেন অভিষেক শর্মা। ক্রিকবাজ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।  

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক কামিন্স পিঠের চোটে ভুগছেন। শুরুর কয়েক ম‌্যাচে তিনি থাকতে পারবেন না। এ কারণে ইশান হায়দরাবাদকে নেতৃত্ব দেবেন। কামিন্স ফিরলে তিনিই দলের অধিনায়কত্ব ফিরে পাবেন। তবে কামিন্স কতগুলো ম‌্যাচ মিস করবেন তা এখনও নিশ্চিত নয়। তবে হায়দরাবাদের ক‌্যাম্পে ২৩ মার্চ রিপোর্ট করবেন তিনি। এতোটুকু নিশ্চিত হওয়া গেছে। ভারতেই সে তার পরবর্তী পুনর্বাসনের কাজ করবে। ক্রিজবাজ বলছে, দলটির সূত্র অনুসারে অন্তত ৩টি ম‌্যাচ মিস করবেন কামিন্স।

আগামী ২৮ মার্চ বেঙ্গালুরুতে হায়দারাবাদের প্রথম ম‌্যাচ রয়‌্যাল চ‌্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। পরের ম‌্যাচ কলকাতার বিপক্ষে ২ এপ্রিল। ৫ এপ্রিল ঘরের মাঠে তারা প্রথম ম‌্যাচ খেলবে লাখনো সুপার জায়ান্টসের বিপক্ষে।

প্রসঙ্গত, কামিন্স গত ডিসেম্বর থেকে মাঠের বাইরে। অ‌্যাশেজের একটি ম‌্যাচ খেলার পর ছিটকে যান। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলতে পারেননি। তবে আইপিএল খেলতে ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে অনাপত্তিপত্র পেয়েছেন তিনি।

হায়দারাবাদের হয়ে কামিন্স ৩০ ম‌্যাচে নেতৃত্ব দিয়েছেন। জিতেছেন ১৫টি। হেরেছেন ১৪টি। ২০২৪ সালে তার নেতৃত্বেই হায়দরাবাদ ফাইনাল খেলেছিল। হেরে গিয়েছিল কলকাতার

ঢাকা/ইয়াসিন 

সর্বশেষ

পাঠকপ্রিয়