ঢাকা     বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ৬ ১৪৩২ || ২৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদের দিন কী খাবেন, কতটুকু পরিমাণে খাবেন

দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৭, ১৯ মার্চ ২০২৬   আপডেট: ০৮:৪৯, ১৯ মার্চ ২০২৬
ঈদের দিন কী খাবেন, কতটুকু পরিমাণে খাবেন

দীর্ঘ এক মাস রোজা রাখার পর ঈদের দিনের খাবার নিয়ে সাবধানতা অবলম্বন জরুরি। তাই আগে থেকেই ভেবেচিন্তে তৈরি করে নিতে পারেন খাবারের মেনু। চিকিৎসকেরা বলেন, একই ধরণের খাবার অধিক পরিমাণে গ্রহণ করা উচিত নয়। সুতরাং খাবারে বৈচিত্র্য রাখুন।

ঈদের দিনে খাবার গ্রহণের নিয়ম
ঈদের দিন ২–৩ ঘণ্টা পরপর ভারী খাবার খাওয়া এড়িয়ে চলুন। সুস্থ থাকতে নির্দিষ্ট সময় মেনে খাবার খান। একই ধরনের খাবার এড়িয়ে চলতে খাবারে বৈচিত্র্য রাখুন। খাবারে শুধু মাংস নয়, অন্যান্য খাবারও যোগ করুন। শাকসবজি ও সালাদ বেশি খান। এসব খাবার হজম ভালো রাখতে সাহায্য করে এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক। 

আরো পড়ুন:

পর্যাপ্ত পানি পান করুন 
শরীরের ভারসাম্য বজায় রাখতে জরুরি।

শিশুদের জন্য সতর্কতা
অস্বাস্থ্যকর খাবার কম খেতে দিন। নতুন খাবার খেলেও অতিরিক্ত যেন না খায়, সেদিকে খেয়াল রাখুন

পরিমিত খাবারই নিরাপদ
সামাজিকতা বজায় রেখে সচেতনভাবে খাওয়া জরুরি। অতিরিক্ত না খেলেই ঈদের আনন্দ উপভোগ করা সম্ভব।

ঢাকা/লিপি/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়