ঢাকা     মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১ ১৪৩৩ || ২৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মুজারাবানির ওপর ২ বছরের নিষেধাজ্ঞা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৭, ১৪ এপ্রিল ২০২৬   আপডেট: ১৮:২৮, ১৪ এপ্রিল ২০২৬
মুজারাবানির ওপর ২ বছরের নিষেধাজ্ঞা

পাকিস্তান সুপার লিগকে ঘিরে বড় এক শাস্তিমূলক সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে আগামী ২ আসরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। যা কার্যকর হচ্ছে তাৎক্ষণিকভাবে।

মুজারাবানি মূলত ইসলামাবাদ ইউনাইটেডে হয়ে ১১তম আসরে খেলার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তিনি সরে দাঁড়িয়ে সুযোগ নেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান দলে না থাকায় তৈরি হওয়া শূন্যস্থান পূরণ করতেই তাকে দলে নেয় কেকেআর।

আরো পড়ুন:

পিসিবি জানিয়েছে, মুজারাবানির বিরুদ্ধে নেওয়া এই সিদ্ধান্ত এসেছে একটি বিস্তারিত শৃঙ্খলাভঙ্গ তদন্তের পর। তাদের মতে, তিনি পূর্বে সম্মত হওয়া চুক্তির শর্ত মানেননি, যা লিগের পেশাদার কাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে।

বোর্ড স্পষ্টভাবে জানায়, পেশাদার ক্রিকেটের ভিত্তি হচ্ছে বিশ্বাস ও চুক্তির নিশ্চয়তা। লিখিতভাবে শর্ত ও পারিশ্রমিকে সম্মতি দিলে সেটি বাধ্যতামূলক দায়বদ্ধতা তৈরি করে। এই ক্ষেত্রে, সব শর্তে সম্মতি দেওয়ার পরও অন্য লিগে খেলার সিদ্ধান্ত নেওয়া সরাসরি চুক্তিভঙ্গ এবং পেশাদার নীতিমালার লঙ্ঘন।

পিএসএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণকারী সবাইকে স্বচ্ছতা ও ধারাবাহিকতা বজায় রাখতে হবে। চলমান চুক্তি থাকা অবস্থায় অন্য লিগে যুক্ত হওয়া গ্রহণযোগ্য নয়। এমন আচরণ লিগের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে এবং সংশ্লিষ্ট সব পক্ষের আস্থায় আঘাত হানে।

এই ২ বছরের নিষেধাজ্ঞাকে পিসিবি প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দেখছে, যা লিগের পেশাদার পরিবেশ ও চুক্তির গুরুত্ব রক্ষা করবে। বোর্ড আরও জানায়, আধুনিক ক্রিকেট সূচির জটিলতা তারা বুঝলেও নৈতিক কাঠামো ও ন্যায্যতার প্রশ্নে কোনো আপস করা হবে না। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়