ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তামিমকে নিয়ে সুখবর, রয়েছে শঙ্কাও!

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০২, ১ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তামিমকে নিয়ে সুখবর, রয়েছে শঙ্কাও!

লন্ডন থেকে ক্রীড়া প্রতিবেদক : অনুশীলনে চোট পাওয়া তামিম ইকবালের হাতে কোনো চিড় ধরা পড়েনি।  রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।  তবে রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে তামিমকে পাওয়া যাবে কি না তা এখনও নিশ্চিত নয়।

বাংলাদেশ-ইংল্যান্ডের সময়ের পার্থক্য পাঁচ ঘণ্টা। বাংলাদেশ যখন গভীর ঘুমে তখন ইংল্যান্ডের রাজধানী লন্ডনে মিলল সুখবর। নেটে ব্যাটিং অনুশীলন করার সময় চোট পাওয়া তামিম ইকবালের বাঁহাতে কোনো চিড় ধরা পড়েনি।  এক্স-রে রিপোর্টে খারাপ কিছুই পাননি ফিজিও থিলান চন্দ্রমোহন।  তবে তাকে ম্যাচ খেলার জন্য সবুজ সংকেতও দেননি তিনি।

‘তামিমে ইকবালের চোটাগ্রস্ত স্থানে সতর্কতামূলক এক্স-রে করানো হয়েছে। রিপোর্টে কোনো চিড় পাওয়া যায়নি। আজ তাকে আবার পর্যবেক্ষণে রাখা হবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে কি না তা পরবর্তীতে সিদ্ধান্ত হবে’-জানিয়েছে বিসিবি।
 


হাতের ব্যথা না কমায় তামিমকে নিয়ে দুশ্চিন্তা কাটেনি। শঙ্কার মেঘ এখনো ঘুরপাক খাচ্ছে টিম ম্যানেজম্যান্টে। জানা গেছে, স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় ২টায়) তামিমের ইনজুরি নিয়ে মিটিংয়ে বসবে দল।  এরপরই পরবর্তী করণীয় ঠিক করবে।  আপাতত তামিম পর্যবেক্ষণে আছেন। শনিবার সকালে ব্যথা না করলে এমআরআই করানোর সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার ওভালে বাংলাদেশ দল অনুশীলন শুরু করে সকাল ১০টায়। দ্বিতীয় ঘণ্টায় নেটে ব্যাটিংয়ে যান তামিম। প্রায় ৩০ মিনিটের মতো ভালোই ব্যাটিং অনুশীলন করেন। এরপর হঠাৎ চোট পান। টিম বয় বুলবুলের থ্রো ডাউন বাঁ হাতের কবজির ঠিক ওপরে আঘাত করে। চোট পাওয়ার পর অনুশীলন শেষ না করে ড্রেসিং রুমে ফিরে যান দেশ সেরা ওপেনার।




রাইজিংবিডি/লন্ডন/১ জুন ২০১৯/ইয়াসিন/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়